1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরার মেঘনায় ইলিশ ধরতে জেলেরা প্রস্তুত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরার মেঘনায় ইলিশ ধরতে জেলেরা প্রস্তুত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরার মেঘনায় ইলিশ ধরতে জেলেরা প্রস্তুত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত
Spread the love

মনপুরার মেঘনায় মার্চ-এপ্রিল ২ মাস অবলোধ শেষে জেলরা মেঘনায় ইলিশ মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলার ২০ সহ¯্রাধিক জেলেরা মেঘনায় ইলিশ ধরার অপেক্ষার অবসান হচ্ছে আজ ১ লা মে। দীর্ঘ ২ মাস পর আবার পুরোদ্যমে মাছ ধরার আনন্দে তাদের মাঝে ভিন্ন একটা আমেজ বিরাজ করছে। এতদিন তারা জাল বুনে, নৌকা বা ট্রলার মেরামতের কাজে সময় পার করছেন।

মা ইলিশ রক্ষায় সরকার প্রজনন মৌসুম শুরুর আগ থেকে অভায়¤্রমগুলোতে মাছ শিকার, আহরন, বাজারজাত করন বিক্রি পরিবহন নিষিদ্ধ করছে। জেলেদের একমাত্র পেশা মাছ শিকার করে জিবিকা নির্বাহ করা। জেলে পরিবারের সদস্যরা এতদিন তাকিয়ে ছিলেন কখন মেঘনায় ইলিশ ধরবে সেই জন্য।

সরজমিনে হাজির হাট ইউনিয়নের বিভিন্ন মৎস্যঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেক জেলে ইতিমধ্যে নৌকা বা ট্রলার মেরামত করছেন। আবার অনেক জেলে নৌকা বা ট্রলারে জাল ভর্তি করে মেঘনায় মাছ ধরার জন্য অপেক্ষা করছেন। আড়তদার তাদের ব্যাবসা প্রতিষ্ঠান ঠিকঠাক করছেন। সবাই ব্যাস্ত সময় পার করছেন।

হাজির হাট ইউনিয়নের চরযতিন ও সোনারচর গ্রামের মাঈনুদ্দিন মাঝি নেজু মাঝি জানান, আমরা মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়েছি। আড়তদার হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার ও আড়তদার মোঃ গিয়াসউদ্দিন আজম বলেন, মেঘনায় ইলিশ মাছ ধরার জন্য আমরা দাদন দিয়েছি যাতে জেলেরা মৌসুমের শুরুতেই ইলিশ মাছ ধরতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন