1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মমিননেছা বালিকা মাদ্রাসায় অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মমিননেছা বালিকা মাদ্রাসায় অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মমিননেছা বালিকা মাদ্রাসায় অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৪০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনের ধলীগৌরনগর মমিননেছা বালিকা দাখিল মাদরাসায় নতুন শিক্ষাক্রম অনুসারে ইংরেজি বিষয়ে শ্রেণি ভিত্তিক দক্ষতা সূচকে পি,আই,-ওয়ান (PI-1) অর্জন কারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে মমিননেছা বালিকা দাখিল মাদরাসার আয়োজনে মাদরাসা মিলনায়তনে এই পুরস্কার বিতরণ ও অবিভাবক সমাবেশ হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপজেলা একাডেমি সুপার ভাইজার শ্রী মদন মোহন মন্ডল উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে বলেন,ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অবিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। এসময় তিনি উক্ত সমাবেশ ও আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও প্রস্তাবনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অবিভাবকদেরকে আশ্বস্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে মমিননেছা বালিকা দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মৌলভী নূরুল ইসলাম উপস্থিত থেকে তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যাহারা আগামীতে যে সকল শিক্ষার্থী লেখা ভালো ফলাফল করবে,তাদের সকলকে ১টি করে ল্যাপটব দিবেন বলে ঘোষণা দেন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র মাদরাসা সুপার মাওঃ মোঃ আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওঃ মোঃ নাজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহ-সুপার মাওঃ সাবিরুল হক,সহকারী মৌলভী মাওঃ মোঃ নাজিম উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।আলোচনা সভা শেষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন