1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মাহবুবুর রহমানকে ন্যাশলাল ডেইলি'স রিপোর্টার্স'র সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মাহবুবুর রহমানকে ন্যাশলাল ডেইলি'স রিপোর্টার্স'র সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মাহবুবুর রহমানকে ন্যাশলাল ডেইলি’স রিপোর্টার্স’র সংবর্ধনা

  ইউছুফ আহমেদ, লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
Spread the love

  ইউছুফ আহমেদ, লালমোহন

অস্ট্রিয়ার ভিয়েনা থেকে প্রকাশিত “ইউরো বাংলা টাইমস” এর এডিটর ইন চীফ বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে ভোলার লালমোহন ন্যাশনাল ডেইলি রিপোর্টার্স।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের ফুড প্লেস চাইনিজ রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের সংগঠনটি।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০ ফেব্রুয়ারি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মাতৃভাষা পদকে ভূষিত হওয়ায় লালমোহনের কৃতি সন্তান মাহবুবুর রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান গণমাধ্যমকর্মীরা। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন।
ইউরো বাংলা টাইমস ভোলা জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এসবি মিলন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি, মানবজমিন প্রতিনিধি হোসেন পিন্টু, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ইউসুফ আহমেদসহ উপজেলায় কর্মরত প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন