1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
Spread the love
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আযোজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ জাকির হোসেন ফকির। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সবুজ হোসেন হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মিঠাগঞ্জ ইউনিয়ন যুবদলের মোঃ রিয়াজ সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার মল্লিক, মতিউর রহমান মৃধা, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়া হীয়া, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সোলেমান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল মুন্সী, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফোরকান হাওলাদার, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোহেল হাওলাদার, পটুয়াখালী ও বরগুনা জেলা জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্য মং মনচমেন, ছাত্রনেতা মোঃ সুমন হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ অলি উল্লাহ, মাজেদা বেগম, তাসনিমা আহমেদ, ডাক্তার মোঃ বেলাল হোসেন, নাসির সরকার ও এস এম মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের আয়োজন প্রতিবছর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন