1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি-লাবনী , সম্পাদক-সাকিব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি-লাবনী , সম্পাদক-সাকিব - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন, সভাপতি-লাবনী , সম্পাদক-সাকিব

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ 
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ 
মুন্সিগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, মুন্সিগঞ্জ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় দুইবছর মেয়াদি ১৭সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে বাংলাভিশন টিভির সোনিয়া হাবিব লাবনী ও সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব নির্বাচিত হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), সহ-সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান (একুশে টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক জিতু রায় (ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ শুভ ঘোষ (চ্যানেল টুয়েন্টিফোর) , সাংস্কৃতিক সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব(এসএ টিভি), দপ্তর সম্পাদক রুবেল মাদবর( বাংলা টিভি), তথ্য ও প্রচার সম্পাদক  হামিদুল ইসলাম লিংকন (আরটিভি), ক্রীড়া সম্পাদক  আমিরুল ইসলাম নয়ন (বিজয় টিভি)।
কার্যকরী সদস্যরা হলেন, মাছরাঙা টিভির বাছিরউদ্দিন জুয়েল, এটিএন বাংলার ফরিদুল হাসান ফরিদ, একাত্তর টিভির জসিমউদদীন দেওয়ান, এশিয়ান টিভির নজরুল ইসলাম বাবুল, মোহনা টিভির সুজন পাইক, দীপ্ত টিভির কায়সার সামির ও চ্যানেল এস এর সাইদ হাসান আফরান।
টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান নবগঠিত কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন