1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সিগঞ্জে শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সিগঞ্জে শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সিগঞ্জে শিক্ষার্থী ও অসহায়দের মাঝে উপহার বিতরণ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নে মেধাবী শিক্ষার্থী ও অসহায়-দুস্থ পরিবারকে সাহায্য করতে রবিবার বিশেষ আয়োজন করা হয়।
২০ অক্টোবর সকাল ১১টায় রামপাল ইউনিয়নের বছিরুননেছা উচ্চ বিদ্যালয় মাঠে রামপাল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর অতিথিরা একে একে উপস্থিত থেকে শুভেচ্ছা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
রামপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক বেপারী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মো. ইব্রাহীম আহমেদ তপু তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে বছিরুননেছা, শ্যামনলিনী ও রামপাল উচ্চ বিদ্যালয়ের মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
এছাড়া এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার, এক বিধবা নারীর হাতে সেলাই মেশিন, বৃদ্ধা মহিলাদের মাঝে বিতরণ করা হয় ৬০টি জায়নামাজ। ইউনিয়নের বিভিন্ন মসজিদে ৭২টি ছাতা দেওয়া হয় এবং কৃষকদের জন্য ২০টি কীটনাশক স্প্রে মেশিন সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, ভিপি মাসুম, চর কেওয়ার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জেলা কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জামাল, দপ্তর সম্পাদক নিপু হোসেন, রামপাল কলেজ ছাত্রদলের সভাপতি সাগর ভুইয়া ও সাধারণ সম্পাদক রেজাউল মিশুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন