1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
আজ আজ (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ ঘটিকার সময় মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টঙ্গীবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইনের উদ্যোগে  মাওয়া বাজার থেকে টঙ্গীবাড়ী  যশলং পর্যন্ত বিশাল মোটর শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন থেকে আগত হাজারো নেতাকর্মী মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণ করেন। শোডাউনটি মাওয়া (কালিখোলা মাঠ) থেকে শুরু হয়ে লৌহজং ও টংগীবাড়ি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কামারখাড়া বাজার হয়ে প্রার্থীর নিজ বাড়িতে যশলং ইউনিয়নের (বাঘিয়া বাজার)
গিয়ে সমাপ্ত হয়।
শোডাউন শেষে সংসদ সদস্য প্রার্থী কে. এম. বিল্লাল হোসাইন অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন “আজকের এই মোটর শোডাউন ও জনসমাগম প্রমাণ করে যে মুন্সীগঞ্জ-২ (লৌহজং–টংগীবাড়ি) আসনের মানুষ ইসলামী শক্তিকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। আপনাদের সহযোগিতায় আমরা বিজয়ী হতে পারলে ভবিষ্যতে শান্তিপ্রিয় মুন্সীগঞ্জ গঠন এবং উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই মোটর শোডাউনের উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় জোরদার করা এবং এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহা. জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন