1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মুন্সীগঞ্জে অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৬২ বার পঠিত
Spread the love
মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ফ্লাইওভার সংলগ্ন রেল লাইনের পাশ থেকে এক মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের মাথার খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, নিহত ব্যক্তির চেহারা ও মাথার একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাঁর সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেলের ধাক্কায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে মরদেহটি রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হতে পারে, এমনটি পুলিশের কাছে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, নিহতের মাথার মগজ এলাকার ১০-১২ হাত দূরত্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশন পুলিশের কাছে খবর দেয়া হলে, তাঁরা এসে মরদেহ গ্রহণ করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।
মরদেহটি উদ্ধারের পর স্থানীয় এলাকাবাসী ঘটনার তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, রেলের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ বিভাগের কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন