1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার , ৩ গরু উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার , ৩ গরু উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার , ৩ গরু উদ্ধার

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৩ বার পঠিত
Spread the love
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জের সদরের চরকেওয়ার ইউনিয়নের হামিদপুর এলাকায় গরুর খামারে ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ১০ লাখ টাকা মূল্যের উন্নতজাতের ৩টি গরু উদ্ধার করা হয়েছে৷ বুধবার রাত সাড়ে নয়টায় দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির।
 এর আগে একইদিন সকালে কুমিল্লা থেকে ডাকাত সদস্যদের গ্রেফতার ও দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার তুরাজডাঙা এলাকার মৃত বাবুর মিয়ার ছেলে লিটন (৩২) ও দাউদকান্দি এলাকার মৃত মনু মিয়ার ছেলে মো: শাহাজালার (৫২)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৩ মে রাত সাড়ে তিনটার দিকে হামিদপুর এলাকা আদর্শ গরুর খামারে ঢুকে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অস্ত্রের মুখে খামারে থাকা লোকজনকে মারধর ও জিম্মি করে গরু লুটে নেয় ডাকাত সদস্যরা। এঘটনায় খামার মালিক কালাচান মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেলে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির ব্যবহারে কুমিলার দাউদকান্দি থেকে লিটন ও চক্রের ক্রয়-বিক্রয়ের জড়িত শাহজালালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে নারায়গঞ্জের সোনারগাঁও মিরেরট্যাক কলতাপাড়া এলাকার বেপারী ফার্ম থেকে লুন্ঠিত ৩টি উন্নত জাতের গরু উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় জড়িত মোট ৬জনকে চিহ্নিত করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন