1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মেঘনা নদী থেকে ৫২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মেঘনা নদী থেকে ৫২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মেঘনা নদী থেকে ৫২ লাখ টাকার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ ৫২টি বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫২ লাখ টাকা। এছাড়া অভিযানে আরো উদ্ধার করা হয় ৯টি নোঙর ও বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছ। সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর চর মানিকা ও আট কপাট এলাকায় বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে এ জাল, নোঙর ও মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া নোঙর নিলামের মাধ্যমে ২০ হাজার টাকায় বিক্রিসহ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু’র নেতৃত্বে অভিযানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন