1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে শিশুকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আটক

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দী গুচ্ছগ্রাম এলাকায় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে এক শিশুকে (৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত যুবককে আটক করে চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত নাজমুলকে (১৮) মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে প্রতিবেশী নাজমুল শিশুটির বাড়িতে গিয়ে তার সঙ্গে খেলা করতে থাকে। এক পর্যায়ে শিশুটিকে নাজমুল মোবাইল দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে একই দিন দুপুর ১২টার দিকে শিশুটিকে তার মা গোসল করাতে নিয়ে গেলে ধর্ষণের আলামত দেখতে পেয়ে ওই শিশুটির কাছে জানতে চাইলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে তার মা বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত নাজমুলের চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পুলিশ দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে প্রতিবেশী জিয়াসমিন বলেন, মোবাইল দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি বর্তমানে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। আমি নিজেও মেয়েটির কাছে কি হয়েছিল জানতে চাইলে নাজমুল তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেছে বলে আমাকে বিস্তারিত জানিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, ধর্ষণের ঘটনায় সোমবার সন্ধ্যায় সদর থানায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। সোমবার দুপুর ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে পুলিশ আটক করে। এজাহারে বলা হয়, অভিযুক্ত যুবক মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রলোভন দিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা করেছে। অভিযুক্তকে বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন