1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহনে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে  কয়েকশ মানুষ এই নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল  মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন।
নামাজের পর নাজিরপুর লতিফিয়া দরবার শরিফের পরিচালক মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন হুজুর খুতবা দেন। খুতবা শেষে তিনি দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
এসময় সারাদেশে রহমতের বৃষ্টির জন্য এবং প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণীকুলের স্বস্তি ও শান্তির জন্য মহান আল্লাহর দরবারে কান্নাজড়িত কন্ঠে উল্টো মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।
সারাদেশের মতো অসহনীয় তাপদাহে বিপর্যস্ত হচ্ছে লালমোহন ও উপজেলার বিভিন্ন চরাঞ্চলের মানুষ ও পশুপাখি। মাঠে ফলা ফসলগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ প্রচন্ড তাপদাহে কাজে বের হতে না পেরে পড়েছেন বিপাকে।
নামাজে অংশ নেওয়া স্থানীয় হাসনাইন আহমেদসহ কয়েকজন  মুসল্লি বলেন, আমরা কয়েকদিন ধরে একটানা গরমে ভীষণ কষ্ট পাচ্ছি। এমনকি এই গরমে পশুপাখিরাও কষ্টে আছে। মাঠে ফলা ফসলগুলোও নষ্ট হয়ে যাওয়ার পথে। আমাদের এই কষ্ট দূর করে আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দেন তাই সকলে মিলে ‘ইসতিসকার’ নামাজ আদায় করলাম। আমাদের দোয়া কবুল হলে আল্লাহ ঠিকই বৃষ্টি দিবেন।
মোনাজাত পরিচালনাকারী মাওলানা ফজলুল কবির আল আজাদ শাহিন হুজুর  বলেন, মানবজাতি যখন সীমাহীনভাবে স্বেচ্ছাচারিতা করেন, তখন আল্লাহ মানুষকে সঠিক পথে আনার জন্য এই প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার সময় থেকেই সাহাবীদের নিয়ে এই নামাজ আদায় করতেন। আমরা আজ মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গুনা মাফ চেয়েছি। আল্লাহ আমাদের সকলের গুনাহ মাফ করে এই তাবদাহ নামের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করবেন।
এদিকে লালমোহন হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচন্ড গরমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে  মানুষ। প্রতিদিনই রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন