1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
রাত পোহালেই মুজিবনগর ইউপির নির্বাচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news রাত পোহালেই মুজিবনগর ইউপির নির্বাচন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

রাত পোহালেই মুজিবনগর ইউপির নির্বাচন

রুবেল আশরাফুল ,চরফ্যাশন
  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৬৮ বার পঠিত
Spread the love

রুবেল আশরাফুল ,চরফ্যাশন

রাত পোহালেই ভোলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ১৬ নং মুজিবনগর ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।  শনিবার (১৫ জুলাই) বিকালে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযোজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ভোট গ্রণের জন্য প্রস্তুত করা হয়েছে মোট ৯ টি ভোট কেন্দ্র। ওই ইউনিয়নে ভোটার সংখ্যা রয়েছে ৯ হাজার ৫৩৫ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি রয়েছেন আইন-শৃখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। এছাড়াও মাঠে কাজ করবেন ৬ জন ম্যাজিষ্ট্রেট। যেকোন পরিস্থিতি মোকাবিলায় আরো রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স। এসব বিষয়ে নিশ্চিত করে সুষ্ঠু ভোট গ্রহনের আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো.দেলোয়ার হোসেন। বিচ্ছিন্ন দ্বীপ ১৬ নং মুজিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া (নৌকা), এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুজিবনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম ফারুক (আনারস) মার্কায় নির্বাচন করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ১৮ জন , সংরক্ষিত নারী পদে ৬ জন নির্বাচন করছেন। রাত পোহালেই সোমবার সকল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সকল ভোট গ্রহনকারী প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগন এবং নির্বাচনের দায়িত্বে নিয়োজিত আইনশৃখলা বাহিনী বিকেলে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন