1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ইউএনও'র মোবাইল নাম্বার ক্লোন, ফেসবুকে সবাইকে সতর্ক করে পোষ্ট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ইউএনও'র মোবাইল নাম্বার ক্লোন, ফেসবুকে সবাইকে সতর্ক করে পোষ্ট - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন, ফেসবুকে সবাইকে সতর্ক করে পোষ্ট

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি নাম্বার ক্লোন করে টাকা চাওয়া হয়েছে।
হ্যাকারের কথায় কোনও প্রকার লেনদেন কিংবা দাপ্তরিক কাজ না করে সরাসরি তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ইউএনও মো. শাহ আজিজ।
পোস্টটি হুবহু তুলে ধরা হলো, ‘আমার অফিসিয়াল ফোন নম্বর 01701991504 ক্লোন করা হয়েছে। উক্ত নম্বর অথবা 01622098227 নম্বর থেকে যোগাযোগ করে (UNO নাম লেখা উঠবে অথবা পরিচয় দেবে) কারো কাছে আর্থিক লেনদেন করতে বললে অথবা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত নেবার পূর্বে আমার সাথে ব্যক্তিগতভাবে সংযুক্ত হওয়ার পরামর্শ রইলো। এক্ষেত্রে কলারের ফোনটি কেটে আমার ০১৭০১৯৯১৫০৪ এই নম্বরে ফোন ব্যাক করে অথবা হুয়াটস অ্যাপে কথা বলে নিশ্চিত হয়ে নিন।’
বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, আমার সরকারি নাম্বার ক্লোন করে এক ব্যক্তির কাছে টাকা চাওয়া হয়েছে। ওই ব্যক্তি এসে আমাকে ঘটনাটি জানালে ক্লোনের বিষয়টি প্রকাশ পায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন