1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮.৩০মিনিটে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহীন।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, আমাদের নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)। আমরা সবাই তার কর্মী। তাই কর্মী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা মেজর হাফিজের বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়ে হয়রানি করেছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত অবস্থায় রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা মেজর হাফিজের হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুতি নিতে হবে।

লালমোহন ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফাহাদের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, পৌরসভা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ফোরকান, লালমোহন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মো. এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন