1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার রজতজয়ন্তী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

মো. মুশফিক হাওলাদার , লালমোহন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৫৮ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার , লালমোহন

ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসার রজতজয়ন্তী উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীদের পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লালমোহন ইসলামিক মডেল মাদরাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে মডেল মাদরাসা চত্বরে এ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সফিকুল হক মিয়া, ভাইস-চেয়ারম্যান সাইফুল্লাহ কামাল, ভাইস-চেয়ারম্যান মুহাদ্দিস আব্দুল হক, সাবেক ছাত্রনেতা নিজামুল হক নাঈম, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সদস্য হাকীম জামাল উদ্দিন, সাবেক পরিচালক কাজি শাহে আলম, রহমত উল্লাহ সেলিম প্রমুখ।

এসময় সাবেক শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ক্যাপ্টেন রায়হান, মুগ্ধা মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জেরিন, বুয়েটের অধ্যয়নরত নাবিলসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে
মডেল মাদরাসায় অধ্যয়নরত দশম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া হককে কৃতি শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন