1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন উপজেলা নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন উপজেলা নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন উপজেলা নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২১৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে ৩ পদে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, গিয়াস উদ্দিন আহমেদ, মোঃ আকতারুজ্জামান টিটব, আকতার হোসেন হাওলাদার, মোঃ হোসেন হাওলাদার, আবুল হাছনাত হাসনাইন, নজরুল ইসলাম লাভু ও একেএম বাহারুল ইসলাম কামাল ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন, মোঃ আবুল হাসান রিমন, মোঃ জাকির হোসেন, আ.ন.ম. শাহজামাল দুলাল ও. জাকির হোসেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করা প্রার্থীরা হলেন,. মাসুমা বেগম ও রোকেয়া বেগম।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গত ১৭ এপ্রিল তৃতীয় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২ মে (বৃহস্পতিবার), মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে (রোববার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে (রোববার), ১৩ মে (সোমবার) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও আগামী ২৯ মে (বুধবার) লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলা। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন