1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন কামিল মাদরাসায় ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন কামিল মাদরাসায় ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহন কামিল মাদরাসায় ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

মোঃ মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার

ভোলার লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার – ২০২৩ ইং শিক্ষাবর্ষে ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল ০৯টায় লালমোহন ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার আয়োজনে মাদরাসার হল রুমে ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে ও কামিল প্রথম বর্ষের ছাত্র মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার গভর্ণিংবডি সভাপতি, অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন – মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করছেন, তারই ধারাবাহিকতা মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি আধুনিকতায় আনতে সক্ষম হয়েছে , বিশেষ করে তিনি ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও অত্র মাদরাসার সভর্ণিংবডি সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম (মঞ্জু তালুকদার), উপাধ্যক্ষ মোঃ বিন ইয়ামিন। এসময় শিক্ষক ,গভর্ণিংবডি সদস্য ছাত্র- ছাত্রী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছবক প্রদান ও দোয়া মোনাজাত পরিচালনা করেন গভর্ণিংবডির সদস্য লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন