1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন পৌরসভার করমেলার উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন পৌরসভার করমেলার উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন পৌরসভার করমেলার উদ্বোধন

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার : 
  • প্রকাশিত : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার : 
‘‘পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে ৩ দিন ব্যাপী পৌর করমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে লালমোহন পৌরসভার প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, সুনাগরিক গড়ে তোলার জন্য এবং সুষ্ঠ উন্নয়নের জন্য যার যার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত।
লালমোহন পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। পৌর নাগরিকদের দেয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।
জানা যায়, লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া কর রয়েছে। করমেলা উপলক্ষে ২৬ জানুয়ারি হতে ২৮ জানুয়ারির মধ্যে বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের উপর ১৫% রিবেট সুবিধা দেয়া হবে।
লালমোহন পৌরসভার পৌরনির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এর মধ্যে বেসরকারি হোল্ডিং এ প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিং এ প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ  টাকার মত বকেয়া আছে। সরকারি বেসরকারী হোল্ডিং মালিকদের বছরের পর বছর কর খেলাপি রয়েছে। এজন্য ১৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের  মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে মেলার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: নিজামুদ্দিন ও মেহেদী হাসান, পোর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো৷ নাজিমুদ্দিন এবং  সিটিসিআরসি প্রকল্পের পরামর্শক মো. রফিকুল ইসলামসহ  পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ পৌর নাগরিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন