1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন । সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন । সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন । সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম জনি সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি জাহিদ দুলাল সাধারণ সম্পাদক এবং দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম আর পারভেজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য উক্ত কমিটি গঠন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমজাদ হোসেন খান।

সভায় পুরোনো কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি আমজাদ হোসেন খান পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ও ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পাশাপাশি পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে নবনির্বাচিত সভাপতি জসিম জনি বলেন, লালমোহন রিপোর্টার্স ইউনিটি একটি পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক জাহিদ দুলাল বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সুনাম অক্ষুণ্ন রাখতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সকল সদস্যের সহযোগিতা নিয়ে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠনে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে রিপোর্টার্স ইউনিটিকে গড়ে তুলতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় আমরা সচেষ্ট থাকব।

নবনির্বাচিত কমিটিকে লালমোহন উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনের আগামী দিনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন