1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে অভিযানে ৯ জেলের অর্থদন্ড , ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে অভিযানে ৯ জেলের অর্থদন্ড , ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে অভিযানে ৯ জেলের অর্থদন্ড , ১০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়। এছাড়া জব্দ করা হয় ১০ হাজার মিটার জাল, বিভিন্ন প্রজাতির ৬০ কেজি মাছ এবং ২ টি মাছ ধরা ট্রলার।
পরে রাতেই আটককৃত ৯ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা অর্থদÐ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

 

অন্যদিকে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এছাড়া জব্দকৃত ২ টি মাছ ধরা ট্রলার নিলামের জন্য মৎস্য অফিসের জিম্মায় রাখা হয়েছে।

 

অভিযানে লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মো. কায়সারুল হকসহ পুলিশ সদস্য ও মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন