1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল করেছে ওই ইউনিয়নের সাধারণ জনগন। রবিবার সন্ধ্যার পর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাছেদ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজর সাধারণ জনতা। মিছিলটি লর্ডহাডিঞ্জ বাজারের আওয়ামীলীগ অফিস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা করেন মো. বাছেদ হোসেন ও মো. জসিম উদ্দিন।

লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায়, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, গত নির্বাচনের প্রায় ১৩ বছর পর আজ ১০ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে লর্ডহাডিঞ্জ ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর পরপর নির্বাচন করার কথা থাকলেও সীমানা জটিলতা দেখিয়ে একটি পক্ষ মামালা করে নির্বাচন বন্ধ রেখেছিল। সকল বাধা অতিক্রম করে এখন নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল লর্ডহাজিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে জনতার মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন