1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আবু ইউসুফ মামলা দিয়ে দীর্ঘ ২২ বছর ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ রেখে নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে নির্বাচন হওয়ার পর সীমানা সংক্রান্ত জটিলতার মামালার কারণে আর কোনো নির্বাচন হয়নি এই ইউনিয়নটিতে। ইউনিয়নবাসীকে ভোটাধিকার ও ন্যায্য অধিকার বঞ্চিত রাখার প্রতিবাদে বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১১ টায় ইউনিয়নের গজারিয়া বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. নুরুদ্দিন, সাধারণ সম্পাদক মনির বকসী ও মোতাহার নগর ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি আঃ শহিদ, সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদারসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি।
মানববন্ধনে বক্তারা বলেন, ২২ বছর ভোট বন্ধ রেখে এই এলাকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এলাকাবাসী ভোট চায়। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোট না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে একজন প্রশাসক নিয়োগ দেয়ার দাবী জানান তারা। মানববন্ধনে ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন