1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের উদ্বোধন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে লালমোহন হাসপাতাল রোডে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের সামনে উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে এবং লালমোহন পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলঅম কবির হাওলাদার,  লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু, লালমোহন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাকির ইমরান, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মিজানুর রহমান হাওলাদার প্রমূখ।

আলোচনা সভায় একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের পক্ষ থেকে ফজলে রাব্বি নাফিজ শুভেচ্ছা বক্তেব্যে বলেন, ভোলা জেলার লালমোহন উপজেলায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু করা হয়েছে। লালমোহনে এই প্রথম বেসরকারি ভাবে একটি উন্নত ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রোগীদের জন্য সাধারণ বেড, কেবিন ও ভিআইপি কেবিনসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে হসপিটালের যাত্রা শুরু করে।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমেদ।

দোয়া মোনাজাত শেষে একতা জেনারেল হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের মূল ফটকে ফিতা কেটে হসপিটালটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় অনান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন