1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ পানির বোতল তুলে দেন ১৯৯৯ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থী সাংবাদিক মো. জসিম জনি, সহকারী শিক্ষক মো. পারভেজ, মো. রিয়াদ, হুমায়ুন কবীর স্বরবর্ণ, সাবেক সেনা সদস্য সালাউদ্দিন সাহাজী, ব্যবসায়ী ফয়সাল মিঝি, রফিকুল ইসলাম, ফিজিও থেরাফিস্ট মো. গিয়াস উদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসএসসি-৯৯ লালমোহন উপজেলা গ্রুপ এডমিন মো. জসিম জনি জানান, প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা যখন পরীক্ষায় অংশ নিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত হয়ে পড়ছে এবং পানির তীব্র প্রয়োজন অনুভব করছে। এই বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে এক বোতল বিশুদ্ধ পানি তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তাদের কিছুটা হলেও ক্লান্তি লাঘব এবং তৃষ্ণা নিবারণ হবে। সামনের রোববার পরবর্তী পরীক্ষায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রেও একইভাবে পানি বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্র, এমনকি মাদ্রাসাগুলোতেও এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। যেহেতু নিজস্ব তহবিল থেকে এই কার্যক্রম চলবে, তাই ফান্ড থাকা সাপেক্ষে পানি বিতরণ চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন