1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার পেল নগদ অর্থ ও ঢেউটিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার পেল নগদ অর্থ ও ঢেউটিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার পেল নগদ অর্থ ও ঢেউটিন

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪৩০ বার পঠিত
Spread the love

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে লালমোহনে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন, গৃহনির্মাণ মঞ্জুরি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সহয়তা প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বক্তব্যে তিনি বলেন, যেকোনো দুর্যোগে দেশের মানুষের পাশে থাকেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশনায় আমরা প্রতিটি দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি, সহযোগিতা পৌঁছে দিয়েছি। এবারও তাঁর নির্দেশনায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এসময় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৮০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার টাকা করে তুলে দেন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। এছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, থানা অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গরা।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন