1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে কৃষক ও স্টেকহোল্ডারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ও  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমোহন অফিসের উদ্যোগে শনিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলার খামার বাড়ি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা ডঃ মো. শামীম আহমেদ। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু হাসনাইন।

কর্মশালায় বক্তরা লালমোহন উপজেলায় কৃষকদের নিয়ে কৃষি অফিস মাঠ পর্যায়ে যে সমস্ত প্রোগ্রাম বাস্তবায়ন করেন এবং কৃষি বিষয়ে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন। এসময় উপকারভোগী কৃষক ও কৃষানী, অন্যান্য কৃষক, সমাজের বিভিন্ন শ্রেণির গন্যমান্য ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির লোকজন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন