1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ভোলার লালমোহনে গণ-অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিন করা হয়েছে। গণ-অধিকার পরিষদ লালমোহন উপজেলা শাখার আয়োজনে রবিবার(২৭ অক্টোবর) আসরবাদ লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে থানার মোড় হয়ে উত্তর বাজার ঘুরে এসে লালমোহন চৌরাস্তায় শেষ হয়। পরে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণ-অধিকার পরিষদ ভোলা জেলার সদস্য সচিব আতিকুর রহমান (আবু তৈয়ব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার যুগ্ম-সদস্য সচিব মো. সোহেল (রানা), লালমোহন উপজেলা সদস্য সচিব শাহিন হাজী,    লালমোহন পৌর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আলোচনায় বক্তরা বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। এখন সময় এসেছে পরিবর্তন করার। প্রথমে নিজেকে পরিবর্তন করতে হবে।মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণ-অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্র মুক্তির পক্ষে এই দল আন্দোলন করেছে। তবে এখনো পুরোপুরি মুক্তি আসেনি। আগামী বাংলাদেশের মানুষ গণ-অধিকার পরিষদের মার্কা ট্রাক প্রতিকে ভোট দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য গণ-অধিকার পরিষদকে ক্ষমতায় নিয়ে আসবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদের ভোলা জেলা সমন্বয়ক মো. আকতার হোসেন, সদস্য আরিয়ান আরমানসহ লালমোহন উপজেলার গণ-অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন