1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

মুসফিক হাওলাদার, লালমোহন 
  • প্রকাশিত : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২২৭ বার পঠিত
Spread the love

মুসফিক হাওলাদার, লালমোহন 

ভোলার লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি মোঃ সুমন ওরপে কুঁজো সুমন (৩৬) কে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেলে লালমোহন পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়াস্থ সুমনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। সুমন ওই এলাকার মৃত শাবু ওরপে শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোহাম্মদ ইউসুফ ও সঙ্গীয় ফোর্স পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডে অভিযান চালিয়ে কুঁজো সুমন কে আটক করেন। এসময় সুমনের দেহ তল্লাশি করে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাহবুব উল আলম বলেন, সুমন ওরপে কুঁজো সুমন চিহ্নিত মাদক কারবারি। এর আগেও ভোলা এবং লালমোহন থানায় তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন