1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত
Spread the love

ভোলার লালমোহন উপজেলায় নিজ জমিতে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। গত বুধবার (১৮ মার্চ) উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যপেশকার হাওলার নর্দা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। রহিমা বেগম জানান, গত বুধবার (১৮ মার্চ) আমাদের ভোগদখলীয় জমিতে আমরা ঘর উত্তোলন করছিলাম। ওইদিন দুপুরে পাশ্ববর্তী তৈয়ব, তাহের, ছালাউদ্দিন, রোজিনা, ফিরোজসহ কয়েকজন এসে আমাদের ঘর উত্তোলন করতে বাধা দেন। তারা আমাদের জমি তাদের দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিসও হয়েছে। কিন্তু তারা জোর করে আমাদের জমি দখল করতে চাচ্ছেন। বুধবার আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করতে গেলে তারা বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় মো. ইউসুফ, রায়হান, পারভীন, নুরনাহার ও আমি নিজে আহত হই। ইউসুফ ও রায়হানের মাথায় এবং আমার হাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কতর্ব্যরত চিকিৎসক ইউসুফ ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভোলা হাসপাতালে রেফার্ড করেন।

 অভিযোগের ব্যাপারে মো. তৈয়ব বলেন, আমরা তাদের মারধর করিনাই। তারা ঘর উঠানোর জন্য টিন আনতে গিয়ে আঘাত পেয়েছে। তারা জোর করে আমাদের ৫০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর উত্তোলন করতেছিল। আমরা তাদেরকে ঘর উত্তোলন করতে বাধা দিই। এর বেশি কিছু ঘটেনি।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন