1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে মেজর হাফিজের আর্থিক সহায়তা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর পক্ষ থেকে ভোলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় শক্তির আঘাতে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন লালমোহন উপজেলা বিএনপি সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকার ক্ষতিগ্রস্থ এসকল পরিবারের মাঝে নগদ ১০হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন লালমোহন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, লালমোহন পৌর বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফরহাদ রেজা, ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পূর্ব শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান কাঞ্চন, যুবদলের উত্তর শাখার সাধারণ সম্পাদক ইমাম হোসেন খাঁ, উত্তর শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক ফকরুল ইসলাম লিটনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা শেষে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বহু ঘরবাড়ি বিধ্বস্থ হয় এবং বিভিন্ন ভাবে মানুষ ক্ষতিগ্রস্থ হয়।
বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকাগুলো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থের কবলে পরে মঙ্গলসিকদার লঞ্চঘাট ও পাশ্ববর্তী এলাকা। এসব মানুষের দুর্দশার কথা চিন্তা করে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ১০হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন