1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২২৭ বার পঠিত
Spread the love
জাহিদ দুলাল
ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে লালমোহন উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বদরপুর, ফরাজগঞ্জ, ধলীগৌরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন, আমি লালমোহন তজুমদ্দিন বাসিকে কথা দিয়েছিলাম এই এলাকার মানুষের সকল সুখে-দুখে বিপদ আপদ ঝড়-বৃষ্টি বন্যায় পাশে থাকবো। গত সকল বন্যা আইলাসহ সকল ঘূর্ণিঝড়ে আমি আপনাদের পাশে ছিলাম, এবারও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যতদিন বেঁচে থাকবো ততদিন এ এলাকার গরিব অসহায় মানুষের সেবা করেই যাব।
ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুব উল আলম, পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. রায়হান মাসুমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন