1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ছিনতাইকারীর কবলে চরফ্যাশনের দম্পতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ছিনতাইকারীর কবলে চরফ্যাশনের দম্পতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ছিনতাইকারীর কবলে চরফ্যাশনের দম্পতি

সালাম সেন্টু, লালমোহন 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪৩ বার পঠিত
Spread the love

সালাম সেন্টু, লালমোহন 

জীবিকার তাগিদে দুই বছরের শিশু কন্যাকে বাড়িতে মায়ের কাছে রেখে ঢাকায় রওয়ানা হয়েছিলেন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ৬নং ওয়ার্ড নীলকমল গ্রামের শাহজল হক দালালের মেয়ে মোসাম্মদ নুপুর বেগম ও আবদুল্যাহ দম্পতি।
মঙ্গলবার দুপুরে চরফ্যাশন থেকে ঘোষেরহাটের লঞ্চযোগে রওনা দিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লালমোহনের দেবীরচর ঘাটে পৌঁছান তারা। এরইমধ্যে বাড়ি থেকে শিশু কন্যার কান্নাকাটির সংবাদ আসলে দেবীরচরে ঘাটে নেমে যান এ দম্পতি।

নুপুর বেগম বলেন, দেবীরচর থেকে অটোরিকশাযোগে লালমোহন রওয়ানা দিলে পথিমধ্যে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকারের ভাগিনা সুজন ও স্থানীয় নাইমসহ কয়েকজন মিলে আমাদেরকে অটোরিকশা থেকে জোরপূর্বক নামিয়ে নেয় এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে একলক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় দফায় দফায় মারধর করা হয় স্বামীকে।
নুপুর বেগম আরও বলেন, হামলাকারীরা আমার কানের দুল, আংটি, গলার চেইন, ব্যানিটি ব্যাগে থাকা নগদ ত্রিশ হাজার টাকা ও স্বামীর দুটি মোবাইল ছিনিয়ে নেয়। এরপরও বাড়ি থেকে আরো টাকা এনে দিতে বললে বিকাশে দশ হাজার টাকা এনে দিই। পরে আমাদেরকে ছেড়ে দিয়ে স্থানীয় একটি মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে পাঠিয়ে দেয় হামলাকারীরা।

এ বিষয়ে জানতে চাইলে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার বলেন, এমন ঘটনা ঘটে থাকলে ভুক্তভোগীকে মামলা করতে বলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নুপুর বেগম বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করতে আসেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম অনুপস্থিত থাকায় তা অভিযোগ আকারে পড়ে রয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাতে অভিযোগের তদন্তে ঘটনাস্থলে গিয়েছেন বলে জানান তদন্তকারী কর্মকর্তা লালমোহন থানার এসআই লিটন।

উল্লেখ্য, লালমোহনে প্রায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে এসব অপরাধীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন