1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে জিয়াউর রহমান'র ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মোনাজাত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে জিয়াউর রহমান'র ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মোনাজাত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে জিয়াউর রহমান’র ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে মিলাদ ও দোয়া মোনাজাত

মোঃ মুশফিক হাওলাদার
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
Spread the love

মোঃ মুশফিক হাওলাদার 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান আয়োজন করেছেন ভোলার লালমোহন উপজেলা বিএনপি, পৌরসভা ও অঙ্গসংগঠন।

শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া মাহফিল বিকালে লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.সোহেল আজীজ শাহীন, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, যুবদলের সভাপতি মো. শাহীনুল ইসলাম কবির হাওলাদার,সিনিয়র সহ-সভাপতি মো. বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, উপজেলা জাসাস সভাপতি ও উপজেলা শিল্পকলা একডেমির সাধারণ সম্পাদক আজদুর রহমান হাওলাদারসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের অধিনায়ক, মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সাবেক সফল সেনা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার, সার্কের স্বপ্নদ্রষ্টা, মুসলিম বিশ্বের অন্যতম নেতা ও বিশ্ব নন্দিত নেতা, শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে উনার কর্মময় জীবনের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, মহান আল্লাহ্ তায়ালা জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক, উনার পরিবারের সহায় হোক।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন