1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ঝড়ে ভেঙ্গে যাওয়া গাছ নিয়ে দু‘পক্ষের মারামারিতে গুরুতর আহত -২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ঝড়ে ভেঙ্গে যাওয়া গাছ নিয়ে দু‘পক্ষের মারামারিতে গুরুতর আহত -২ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ঝড়ে ভেঙ্গে যাওয়া গাছ নিয়ে দু‘পক্ষের মারামারিতে গুরুতর আহত -২

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহনে লালমোহনে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে যাওয়া গাছ নিয়ে দু‘পক্ষের মারামারিতে গুরুতর আহত হয়েছেন দুই জন। গুরুতর আহত দুইজনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলার কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব চর ছকিনা গ্রামের আলম বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। ওই এলাকার মাকসুদ উল্যাহ হুজুরের ছেলে হাফেজ রহমত উল্যাহ জানান, দীর্ঘদিন ধরে এলাকার কাজল মুন্সির সাথে আমাদের জয়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার ঝড়ের পর আমাদের জমির একটি মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে যাওয়ায় আমার ভাই মাওলানা নেয়ামত উল্যাহ ভেঙ্গে পড়া ডালটি বাড়িতে নিয়ে আসে। এতে ক্ষিপ্ত হয়ে কাজল মুন্সির স্ত্রী ও অন্যান্যরা ওই মরাগাছটি কেটে ফেলে। এসময় আমরা গাছটি কাটার ভিডিও করি। এতে ক্ষিপ্ত হন কাজল মুন্সির স্ত্রী ও অন্যান্যরা। আমরা কেন গাছ কাটার ভিডিও করি এজন্য তারা আমাদেরকে মারা শুরু করে। আমরা মার খেয়ে বাসায় চলে আসি। এরপর কাজল মুন্সির নেতৃত্বে জামাল মুন্সি, মুন্না, বাপ্পি, নয়ন, সামছুসহ প্রায় ২০-২৫ জন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ঘরে ডুকে হামলা করে। এতে আমার বাবা মৌলভী মাকসুদ উল্যাহ, আমাকে, আমার ভাই হাফেজ নেয়ামত উল্যাহ, মেজবাহ উদ্দিন, হেকমত উল্যাহ, এনায়েত উল্যাহ এবং ঘরের মহিলাদের মারধর করে। তখন নেয়মত উল্যাহ মাথায় কোপ দেয়া হয়, মেজবাহ উদ্দিনের পা ভেঙ্গে দেয় তারা। নেয়ামত উল্যাহ ও মেজবাহ উদ্দিনকে দ্রুত লালমোহন হাসপাতালে নিলে তাদের অবস্থা অবনতি হলে ডাক্তার তাদেরকে দ্রুত ভোলা হাসপাতালে রেফার্ড করেন।

এ ব্যাপারে কাজল মুন্সির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের গাছ আমরা কাটার কারনে তারা আমাদের মহিলাদেরকে ব্যাপক মারধর করেছে তারা এখন লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহাবুব উল আলম বলেন, মারামারির ঘটনায় থানায় কেউ অভিযোগ প্রদান করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন