1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি- মশার বিস্তার রোধ করি, শ্লোগনে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহার নেতৃত্বে র‍্যালিতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমা, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বিস্তারের সময় তাই এখনই এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাস জ্বর। এডিস মশা ডেঙ্গু ভাইরাসের একমাত্র বাহক। এ মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এডিস মশা দিনের বেলায়, সাধারণত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়।

তিনি আরো বলেন, এডিস মশা বা ডেঙ্গুজ্বর প্রতিরোধে প্রত্যেকের করণীয় হলো,  বাড়ির ভিতর, বাহির, ছাদ এবং আনাচে-কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্রসমূহ ফেলে দিয়ে আশপাশের ঝোপঝাড় এবং আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ব্যবহার যোগ্য পাত্রসমূহে যেমন- বালতি, ড্রাম, ফুলের ও গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নীচের পানি ভর্তি পাত্র, প্লাষ্টিকের বোতল, ডাবের খোসা ইত্যাদির পানি কোনভাবেই একনাগাড়ে পাঁচ দিনের বেশী যেন পানি জমে না থাকে। মনে রাখতে হবে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য সকলের সক্রিয় সহযোগীতা এবং পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। দিনে এবং রাতে মশার কামড় থেকে বাঁচতে সবসময় মশারি ব্যবহার করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন