1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে দোয়াত কলম প্রতীকের কর্মীকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে দোয়াত কলম প্রতীকের কর্মীকে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে দোয়াত কলম প্রতীকের কর্মীকে কুপিয়ে জখম

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে মাঠ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নে রুহুল আমিন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। রুহুল আমিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার দানু মুন্সি বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। আহত রুহুল আমিন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের কর্মী বলে জানা গেছে।

দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের কোপে হাতের আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন করা হয় রুহুল আমিনের। এছাড়াও তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ওই ঘটনার পর গুরুতর আহত রুহুল আমিনকে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠান।

দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতারুজ্জামান টিটবের ছোট ভাই মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, রুহুল আমিন এবং শাহিনসহ আমাদের কয়েকজন কর্মী কালমা ইউনিয়নের বালুরচর বাজারের চৌরাস্তায় পোস্টার লাগাতে যায়। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত রুহুল আমিনকে চিকিৎসার জন্য বরিশাল নেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা পরে জানানো হবে।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহাবুব উল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন