1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সাথে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে মতবিনিময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সহ-সভাপতি আমজাদ হোসেন, মাহাবুবুর রহমান, এনামুল হক রিংকু, সাধরণ সম্পাদক মো. জসিম জনি, যুগ্ম-সম্পাদক শাহীন আলম মাকসুদ, সহ-সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, বার্তা সম্পাদক হাসান পিন্টু, ক্রীড়া সম্পাদক অপু হাসান, নির্বাহী সদস্য আবদুস সাত্তার, এসবি মিলন, মিজানুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহীন কুতুব,  রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার আর্থ-সামাজিক অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানঝট সমস্যা, মাদক, বাল্যবিবাহ, খালদখল, শিক্ষার পরিবেশ, মোবাইল কোর্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে লালমোহন উপজেলাকে আরো নিরাপদ, সুন্দর গতিশীল করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।         

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন