1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে নিয়ে বিরোধে টেটা দিয়ে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে নিয়ে বিরোধে টেটা দিয়ে কুপিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে নিয়ে বিরোধে টেটা দিয়ে কুপিয়ে জখম

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৩৭১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলার লালমোহনে সমান্য কথাকাটাকাটির এক পর্যায়ে টেটা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মঙ্গলসিকদার বাজার এলাকায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় মৃধা বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত ৩ জন বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে।  আহত ধলীগৌর নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, আমাদের বাড়ীতে যেতে রাস্তার পাশে একটি গর্ত থাকায় তা মাটি দিয়ে ভরাট করার সময় নজরুল ইসলাম মৃধা এসে বাধা দেয়। আমার কথা নজরুল মৃধার কাটাকাটির এক পর্যায়ে আমার চাচাতো ভাই মতিন মৃধা আসে। এমন সময় সে ঘর থেকে দেশীয় অস্ত্র টেটা এনে মতিন মৃধার গলায় মারে। তখন মতির মৃধা টেটা বৃদ্দ হয়। এরপর আমাকে টেটা মারার চেষ্টা করলে আমি সরে গেলে আমার হাতে লাগে। আমাদের ডাক চিৎকারে আমার স্কুলের অফিস সহকারি আলী আকবর মৃধা সেখানে আসলে তারা তাকে মারধর করে তার কাছে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। নজরুল মৃধার সাথে তার স্ত্রী জয়নব, ছেলে নোমান ও ছেলের স্ত্রী সায়েমা ছিল।

হুমায়ুন কবির আরো বলেন, আমি উপজেলা বন্ধবন্ধু পরিষদের যুগ্মসম্পাদক, মতিন মৃধা ধলীগৌর নগর ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি, এবং আলী আকবর ওয়ার্ড বন্ধবন্ধু পরিষদের সভপতি। আর নজরুল মৃধা বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এ ব্যাপারে নজরুল মৃধাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মতিন, হুমায়ন কবির ও আলী আকবর ক্ষমতা দেখিয়ে আমার বসত বাড়ী দখল করতে আসে। আমি ৯৯৯ এ কল করলে মঙ্গলসিকদার পুলিশ ফাড়ি থেকে পুলিশ আসলে তারা পুলিশের কথা না শুনে সবার সামনে আমাকে ও আমার ছেলের স্ত্রীকে পিটিয়ে জখম করে। আমরা বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় আছি। তারা এখনও বিরোধী জমিতে কাজ করে চলছে।

মঙ্গল সিকদার পুলিশ ফাড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন এ ব্যাপারে বলেন, ৯৯৯ থেকে কল পাওয়ার পর ক্যম্প থেকে পুলিশ পাঠিয়ে তাদের দু‘পক্ষকে শালিসে বসে মিমাংশা কথা বলে দু‘পক্ষকে শান্ত থাকতে এবং কাজ বন্ধ করে দেয়া হয়।  পুলিশ চলে আসার কিছুক্ষণ পর পূনরায় তারা কাজ শুরুকরে এবং মারামারি করে। এরপর পুলিশ আবার গিয়ে দেখে দু‘পক্ষ হাসপাতালে চলে গেছে। পরে আমি নিজে হাসপাতালে গিয়ে তাদের দেখে আসি। এখন পর্যন্ত কোন পক্ষ কোন অভিযোগ প্রদান করেনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন