1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৬ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহনে পাঁচ মাদকসেবীকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। দন্ডপ্রাপ্তরা হলেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আবদুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভা ৫নং ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন। জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিল সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন। এসময় গাঁজাসেবীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতদের পুনরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বীকারোক্তি শুনে প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন