1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে প্রধান শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোছলেহ উদ্দীন মিলনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে ৩৮ বছরের চাকরি জীবনের শেষ কর্মদিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন মতিন।

ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় এ সময় সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক আজিজুল ইসলাম, লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন