1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রবাসীর স্ত্রী ৮ বছরের ছেলে স্বর্ণালংকারসহ উধাও - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রবাসীর স্ত্রী ৮ বছরের ছেলে স্বর্ণালংকারসহ উধাও - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে প্রবাসীর স্ত্রী ৮ বছরের ছেলে স্বর্ণালংকারসহ উধাও

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮১৮ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে ওমান প্রবাসীর স্ত্রী নগদ টাকা, আড়াই ভরি স্বর্ণের চেইন ও আংটি এবং ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে।  উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড চর প্যায়ারীমোহন এলাকায় আলী হোসেন মাতব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর ভাই আলাউদ্দিন বলেন, আমার ভাই সালাউদ্দিনের সাথে পাশ্ববর্তী ইউনিয়ন রামগঞ্জ ইউনিয়নের হাফিজ উদ্দিন বাজার এলাকার মো: কবিরের মেয়ে আকলিমার সাথে ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহর পর থেকে তারা খুব ভলো ভাবে সংসার করে আসছে, তাদের ঘরে ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিগত কয়েক বছর আগে আমার ভাইকে তার স্ত্রী বিদেশে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে বিদেশে পাঠায়। তার কয়েক মাস  পর থেকে তার স্ত্রী আকলিমা নিজের ইচ্ছে মত চলাফেরা করে এবং কারো কথা শুনতো না। যখন যা খুশি যেখানে সেখানে অবাদে চলাফেরা করতো এবং বিভিন্ন পুরুষ মানুষের সাথে ভিডিও কলে কথা বলতে থাকে।
গত ১০ ফেব্রুয়ারী দুপুরে হঠাৎ করে সালাউদ্দিনের স্ত্রী তার বোন মরিয়মের বাড়ি যাবে বলে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। পরে তার ব্যাবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেস্টা করিলে বন্ধ পাওয়ায় । ব্যাপারটা তার পরিবারকে জানানো হলে তারা উল্টো আমাদেরকে মামলার ভয়ভীতি দেখায়।
এক পর্যায়ে তাকে অনেক খোজাখুজি করে না পেয়ে লালমোহন থানায় গিয়ে সালাউদ্দিনের স্ত্রী ও তার শ্বশুর-শাশুড়ি এবং শ্যালককে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করি।
পাশ্ববর্তী এক ভাই নূরুল ইসলাম জানান, আকলিমা এর আগে রায়চাঁদ বাজারের দ্বীপু নামের এক হিন্দু এনজিও অফিসারের সাথে  ধরা পরছে। পরে  সালাউদ্দিন দেশে আসলে, শ্বশুর বাড়ি লোকজন তার কাছে ক্ষমা চাইলে পুনরায় মেনে নিয়ে সংসার করে।
এছাড়াও সালাউদ্দিনের ভাবি জান্নাত জানান, আকলিমার অনেক সমস্যা ও যখন তখন ছেলের সাথে সম্পর্ক করে ফেলে এর আগে এক ভেকু ওয়ালার সাথে চরফ্যাশন হোটেল গিয়ে ছিল। পরে তাকে উদ্ধার করে এনে জিজ্ঞেস করি এগুলো কেনো করো পরে সে বলে আমাকে বেশি টাকা দিলে আমি এগুলো করব না।
এরপর আমার তালোইয় (আকলিমার বাবা) কে খবর দিলে সে এসে ওকে সকলের সামনে পিটিয়ে আমাদের কাছে বুঝিয়ে দিয়ে যায়। তবে এবার কোথায় গেছে আমরা কেউ বলতে পারিনা। কারন তার ফোন বন্ধ পাওয়ায় যাচ্ছে।
সালাউদ্দিনের বৃদ্ধা মা শুধু আমার নাতিকে এনে দাও বলে আহাজারি করছে।
এছাড়াও আকলিমার বাবার এলাকায় সরেজমিনে সূত্রে একাধিক নারী ও পুরুষ জানায় এর আগেও শুনেছি বায়চাঁদ  বাজারে কার সাথে ধরা পরছে। এখন শুনি কোথায় যেন চলে গেছে।
এবিষয়ে অভিযুক্ত আকলিমার বাবা মো. কবির জানান, মেয়েকে পাওয়া যাচ্ছেনা এমন খবর শুনে লালমোহন থানায় গিয়ে একটি জিডি করিলে থানা থেকে এক স্যার এসে জানায় আকলিমা ঢাকার কেরানীগঞ্জ আছে।
আকলিমা বাবা আরো জানান, ও নিজের কপাল নিজে নষ্ট করেছে। তবে আকলিমার শ্বশুর বাড়ীর লোকজনের কোন দোষ নেই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম  জানান, প্রবাসীর স্ত্রী চলে যাওয়া সংক্রান্ত একটি জিডি ও অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন