1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্তিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্তিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্তিতে অর্ধশতাধিক শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার লালমোহন উপজেলায় পঞ্চম শ্রেণির ৫৭ জন শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপহার হিসেবে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীকে কাঁচের প্লেট, কলম, স্কেল এবং কোর্ট ফাইল প্রদান করা হয়।

ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ।

এছাড়াও এ সময় দক্ষিণ পশ্চিম চরল²ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন রশিদ, মধ্যচরল²ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমা বেগম, দক্ষিণ পদ্মামণসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন হিমু, দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম নোমান, ডাওরী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মাওলানা বশির মিয়াসহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন