1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মুশফিক হাওলাদার ,লালমোহন 
  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৮৭ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার ,লালমোহন 

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনবো হাসি সবার ঘরে” এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে লালমোহন উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন অবিসংবাদিত নেতা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফখরুল আলম হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো: এমরান মাহমুদ ডালিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ,লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহমুদ উল আলম, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বাদল পঞ্চায়েত, যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জু তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম মাকসুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন