1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবি দিবস ও ভোলা মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবি দিবস ও ভোলা মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবি দিবস ও ভোলা মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাহিদ দুলাল
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহনে মহান বিজয় দিবস, শহিদ বুদ্ধিজীবি দিবস ও ভোলা মুক্ত দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৈয়বুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো, সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহীন, মো. ফরিদ উদ্দিনসহ বিভিন্ন দলের নেতাকর্মীগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ।

সভায় আগামী ১০ ডিসেম্বর ভোলা জেলায় হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার মধ্যে পালন করার জন্য গৃহীত নানা কর্মসূচিগুলো তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। কর্মসূচিগুলো সুন্দরভাবে বাস্তবায়নে গঠিত কমিটি ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন