1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জাহিদ দুলাল, লালমোহন
  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৫২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হেলাল উদ্দিন নামে ২৬ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। যুবক হেলাল ওই এলাকার মো. আলমগীর বয়াতির ছেলে।
জানা গেছে, সকালে অটোরিকশায় চার্জ দিতে যান যুবক হেলাল। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে ছুটে এসে দেখেন মাটিতে লুটিয়ে পড়ে আছেন যুবক হেলাল উদ্দিন। স্বজনরা ধারণা করছেন বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন