1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন'র "শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লালমোহনে ‘‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ‘‘ সেচ্ছাসেবী সংগঠন’র “শান্তির প্রতিধ্বনি”২০২৬ অনুষ্ঠিত

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পবিত্র মাহে রমজান মাসে “শান্তির প্রতিধ্বনি”২০২৬ উপলক্ষে  ভলান্টিয়ার ফর বাংলাদেশ নামের  সেচ্ছাসেবী সংগঠন লালমোহন উপজেলা টিমের উদ্যোগে কোরআন তেলাওয়াত  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমোহন উপজেলা পাবলিক লাইব্রেরির হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় লালমোহন উপজেলার ৮টি হেফজখানা থেকে ৫০ এর অধিক ছাত্র অংশগ্রহণ করেন।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ লালমোহন উপজেলা টিমের সভাপতি জোনায়েদ আহমেদ এর সভাপতিত্বে লালমোহন উপজেলা টিমের কমিটি মেম্বার মো: রিপন এর সঞ্চালনায় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহনের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিবীদ মো: নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাচড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো: আবুল কালাম আজাদ ও সাংবাদিক ইউসুফ আহমেদ। আরো উপস্থিত ছিলেন, তৌফিক আহমেদ তপু, তাহসিন আহমেদ, আরিফ, ইবাদাল হোসেন মাহীসহ অন্যান্ন ভলান্টিয়ারের সদস্য্যরা।

অনুষ্ঠান শেষে বিজয়ী ১০ জন প্রতিযোগির হাতে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে সনদ তুলে দেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন