1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে ফার্মেসী ব্যবসায়ীর ভুল চিকিৎসায় শিশুর হাতের আঙ্গুল কর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে ফার্মেসী ব্যবসায়ীর ভুল চিকিৎসায় শিশুর হাতের আঙ্গুল কর্তন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে ফার্মেসী ব্যবসায়ীর ভুল চিকিৎসায় শিশুর হাতের আঙ্গুল কর্তন

জসিম জনি
  • প্রকাশিত : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত
Spread the love

জসিম জনি

ভোলার লালমোহন ডাওরী বাজারে এক ফার্মেসীতে ৩ বছরের শিশুর হাতের আঙ্গুল ভুল চিকিৎসায় নষ্ট করে দিয়েছেন ফার্মেসী ব্যবসায়ী। সঠিকভাবে সেলাই না করায় ওই শিশুর আঙ্গুলে পচন ধরেছে। শেষ পর্যন্ত শিশুকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সেখানে শিশুটির আঙ্গুল কেটে ফেলতে হয়েছে।
শিশুর বাবা বশির জানান, তিনি ঢাকায় গাড়ি চালান। স্ত্রী বাচ্চা সহ বদরপুর ইউনিয়নে তার বাড়িতে থাকে। গত মাসে তারা হোজাইফার নানা বাড়ি কালমা তোরাবগঞ্জ এলাকায় বেড়াতে যায়।

সেখানে গত ২৮ অক্টোবর হোজাইফা খেলতে গিয়ে দায়ের সাথে ডান হাতের মধ্য আঙ্গুল কেটে ফেলে। পরে শিশুর নানী ফাতেমা বেগম  দ্রুত তাকে ডাওরী বাজারের ‘সেবা হেল্থ কেয়ার সেন্টার’ নামের একটি ঔষধের দোকানে নিয়ে যান। ওই দোকান নজরুল ইসলাম তালুকদারের। তিনি সাবেক উপ-সহকারী কমিউিনিটি মেডিকেল অফিসার। তার কাছে নিয়ে যাওয়া হলে তিনি শিশুর আঙ্গুল কট সুতা দিয়ে সেলাই করে দেন এবং ভালো হয়ে যাবে বলে তাদেরকে আশ্বাস দেন। কিন্তু কিছুদিন পর শিশুর আঙ্গুলে যন্ত্রণা দেখা দিলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে জরুরী বিভাগে ডাক্তার শিশুর আঙ্গুল দেখে সঠিক সেলাই হয়নি বলে জানান এবং শিশুর আঙ্গুল কেটে ফেলার পরামর্শ দেন।

পরে শিশু হোজাইফার পিতা বশির শিশুকে ঢাকা গ্রীণ লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ডাক্তার জানান, কট সুতা দিয়ে ভুল সেলাই করার কারণে আঙ্গুলে পচন ধরেছে। অঙ্গুলে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। পরে ওই হাসপাতালে ভর্তি করে আঙ্গুলের অর্ধেক কেটে ফেলতে হয়েছে বলে জানান শিশুর পিতা বশির। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধিন রয়েছ হোজাইফা।

চিকিৎসা করাতে তার লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে বলে তিনি জানান। শিশুর নানী ফাতেমা বেগম অভিযোগ করেন, তার নাতিকে ভুল চিকিৎসা করে ডাওরী বাজারের ডা: নজরুল আঙ্গুল নষ্ট করে ফেলেছে। তিনি এর বিচার চান।

এবিষয়ে নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ফয়সালা হয়ে গেছে বলে ফোন কেটে দেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন