1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
লালমোহনে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news লালমোহনে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

লালমোহনে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাসেল নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকায় এ ঘটনা ঘটে। যুবক রাসেল একই ইউনিয়নের রায়চাঁদ এলাকার নূরনবীর ছেলে।
জানা গেছে, রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার দরদ হাওলাদার বাড়ি সংলগ্ন একটি পুকুরের মাছ কিনেন যুবক মো. রাসেল। শনিবার বিকেলে ওই পুকুর থেকে মাছ ধরতে মোটর দিয়ে পানি সেচ দেওয়া শুরু করেন তিনি। এ সময় মোটরের বিদ্যুতের তার লিকেজ হয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন যুবক রাসেল। বিষয়টি দেখতে পেয়ে আশেপাশের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় দেখেন। পরে স্বজনরা গিয়ে যুবক রাসেলের মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন