
মুশফিক হাওলাদার, লালমোহন
ভোলার লালমোহনে চিহ্নিত সদ্য গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী মো. শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার’র দাবিতে উপজেলার কালমায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডাওরী বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। এসময় কয়েকশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে আলোচিত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিনের দৃষ্টান্ত মূলক শাস্তি ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়। কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতাহার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সুজন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল এ সময় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, কালমা ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। কিন্তু এই শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে সে মাদকের মাধ্যমে যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছিল, অসংখ্য পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের ভয়ংকর মাদক সম্রাট কোনভাবেই যেন জামিন না পায়। তার মতো জঘন্য অপরাধীকে এমন শাস্তি দেওয়া হোক। এটা দেখে পুনরায় কোন মাদক সম্রাটের জন্ম না হয়।